ডিও লেটার বিস্তারিত

নির্বাচিত DO Letter-এর সম্পূর্ণ তথ্য দেখুন।

← তালিকায় ফিরে যান

ডিও নম্বর

01

অপেক্ষমাণ
তারিখ: 15 Apr 2026
মন্ত্রণালয়:
Ministry of Railways
01

ডিও লেটারের মূল লেখা

প্রিয় মহোদয়,আসসালামু আলাইকুম। আপনি অবগত আছেন যে, যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে যশোর বিমানবন্দর, বিমান বাহিনীর ঘাঁটি, সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, বিজিবি পার্ক বাংলাদেশ-এর দক্ষিণ পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, দেশের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বেনাপোল স্থলবন্দর, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র নওয়াপাড়া ও একমাত্র ফুলের রাজধানী গদখালী অবস্থিত। আপনি আরও অবগত আছেন যে, পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্প গ্রহণ করা হয় ২০১৬ সালে। প্রকল্পটির মাধ্যমে ঢাকা ও যশোর সদর সরাসরি রেলবন্ধনে যুক্ত হওয়ার কথা থাকলেও বিগত সরকারের আমলে যশোরের সদরকে প্রকল্পের বাইরে রেখে পরিকল্পনা দাঁড় করানো হয়। যশোর শহর থেকে ২০ কিলোমিটার দূরে পদ্মবিলায় যেয়ে ট্রেন ধরতে হবে, এমন সংবাদ মিডিয়ায় আসার পর যশোরবাসী বিক্ষুব্ধ হয় এবং সংগঠিতভাবে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখে। অবশেষে ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল রুটে একটি ট্রেন দেওয়া হয় কিন্তু তা কাঙ্ক্ষিত সময়ে পরিচালিত হয় না। যশোরবাসীর প্রথম থেকে দাবি ছিল ভোর বেলা বেনাপোল/যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন দেওয়া যাতে তাঁরা যশোর থেকে ঢাকা পৌঁছে প্রয়োজনীয় কাজ করতে পারে এবং কাজ শেষে একই দিনে বিকেলে/সন্ধ্যায় যশোরে ফিরতে পারে। এ সকল ট্রেনে যশোর সদর ছাড়াও বেনাপোল, নওয়াপাড়া, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রচুর যাত্রী পাওয়া সম্ভব; যাতে বাংলাদেশ রেলওয়ে তথা সরকার আর্থিকভাবে লাভবান হবে। বর্ণিত প্রেক্ষাপটে নিম্নলিখিত বিষয়সমূহ বাস্তবায়ন করা প্রয়োজন:ক) ভোরবেলা বেনাপোল থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে আরো একজোড়া আন্তঃনগর ট্রেন এবং দর্শনা থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন সংযুক্ত করা।খ) ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল বা দর্শনা রুটে অন্তত একজোড়া লোকাল ট্রেন সংযুক্ত করা।গ) দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইন রেলপথ চালু করা।ঘ) যশোরের জেলায় অভ্যন্তরীণ সুবিধাজনক যে কোন স্টেশনে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপন করা।০২। অনুগ্রহপূর্বক উল্লিখিত বিষয়সমূহ বাস্তবায়নের জন্য বিশেষ অনুরোধ জানানো হলো।আপনার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।আন্তরিকভাবে আপনার,[স্বাক্ষর](অনিন্দ্য ইসলাম অমিত)