ইভেন্ট ও কার্যক্রম

সাম্প্রতিক ঘটনাবলী ও কার্যক্রম

ফ্রি মেডিকেল ক্যাম্প ফেব্রুয়ারি ২০২৬
মানবিক সেবা

যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান।

মে ২০২৬
রাজনৈতিক কার্যক্রম

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান।

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

ক্রীড়া অনুষ্ঠান মে ২০২৬
উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ যশোর ভেন্যু শামসুল হুদা স্টেডিয়াম ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

উন্নয়নমূলক কর্মসূচি মে ২০২৬
খাল খনন কর্মসূচী

যশোরে দৌলদীহি সিরিজ খাল খনন কর্মসূচির উদ্বোধন

খাল খনন কর্মসূচী যশোর সদরের হৈবতপুর ইউনিয়নে দৌলদীহি সিরিজ খাল খননের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)

১৬ মে ২০২৬
পরিবেশ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

যশোর ইনস্টিটিউট পুকুর পরিবেশ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ যশোর জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবক দল, রেড ক্রিসেন্ট সোসাইটি ও পৌরসভার যৌথ সহযোগিতায় যশোর ইনস্টিটিউট পুকুর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

৩১ মে ২০২৬
রাজনৈতিক ইতিহাস / জনস্বাস্থ্য উদ্যোগ

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের মশা ও জীবাণু নিধন কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে মশা ও জীবাণু নিধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

৩০ মে ২০২৬
রাজনৈতিক ইতিহাস / মানবিক উদ্যোগ

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে খাদ্য বিতরণ কর্মসূচি প্রস্তুতি পরিদর্শন

মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর শহরের ৪ নং ওয়ার্ড কাজিপাড়া আঞ্চলিক বিএনপি দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রস্তুতির স্থান পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

৩০ মে ২০২৬
রাজনৈতিক ইতিহাস / মানবিক উদ্যোগ

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে খাদ্য বিতরণ কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর শহরের ৭ নং ওয়ার্ড বিএনপি দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে। শনিবার, ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)। তিনি নিজ হাতে দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মে, ২০২৬
শিক্ষা ও ছাত্রকল্যাণ

যশোরে মেডিকেল স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ ২০২৬

এই আয়োজনে যশোরের সেই শিক্ষার্থীদের সম্মান জানানো হয় যারা ২০২৫-২০২৬ সেশনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছে। তাদের জন্য রইল অফুরন্ত দোয়া ও নিরন্তর শুভকামনা, যাতে তারা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হয়ে সমাজ ও দেশকে আলোকিত করতে পারে।

২০ জুন ২০২৬
উদ্বোধন যশোর শিক্ষা একাডেমিক ভবন

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

যশোরে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান
যশোর, কর্মশালা, ফ্যাক্ট চেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া, AI Workshop

যশোরে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

তথ্যপ্রযুক্তির আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় যশোরে শুরু হয়েছে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক তিন দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

গাজীর বাজার-চাচড়া মোড় পর্যন্ত খাল পুনঃখনন কাজের আগে ও পরে ২২ জুলাই ২০২৬
৫ নং ওয়ার্ড, খাল পুনঃখনন, উন্নয়ন, জলাবদ্ধতা, যশোর

৫ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন

৫ নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গাজীর বাজার-চাচড়া মোড় পর্যন্ত মেইন রোড সংলগ্ন খাল পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

গণসমাবেশ মার্চ ২০২৬
রাজনৈতিক কার্যক্রম

গণতন্ত্র পুনরুদ্ধারে সমাবেশ

ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশাল জনসমাবেশ।

বন্যা ত্রাণ মার্চ ২০২৬
মানবিক সংকট

বন্যা দুর্গতদের পাশে

আকস্মিক বন্যায় বিপদগ্রস্তদের মাঝে ত্রাণ ও সহায়তা।

কমিউনিটি উন্নয়ন জানুয়ারি ২০২৬
আঞ্চলিক উন্নয়ন

যশোর সদর উন্নয়ন কার্যক্রম

রাস্তা সংস্কার, বিদ্যুৎ সংযোগ ও পানীয় জল প্রকল্পের উদ্বোধন।

জুলাই গণ-অভ্যুত্থান জুলাই ২০২৪
জুলাই সংস্কার

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ

ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা।

নীতি সংলাপ ফেব্রুয়ারি ২০২৬
মতবিনিময় ও পলিসি

শিক্ষা সংস্কার নিয়ে মতবিনিময়

স্থানীয় শিক্ষাবিদ ও সুশীল সমাজের সাথে শিক্ষা সংস্কার আলোচনা।

মানবিক সহায়তা জানুয়ারি ২০২৬
মানবিক সেবা

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

তীব্র শীতে অসহায় পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জনসংযোগ মার্চ ২০২৬
রাজনৈতিক কার্যক্রম

যশোর-৩ নির্বাচনী জনসংযোগ

আসনের গ্রামে গ্রামে মানুষের সমস্যা শুনতে সরাসরি জনসংযোগ।

দুর্যোগ সহায়তা ফেব্রুয়ারি ২০২৬
মানবিক সংকট

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

অগ্নিকাণ্ডে বাড়িঘর হারানো পরিবারগুলোকে নগদ সহায়তা ও খাদ্য প্রদান।