সংবাদ

সাম্প্রতিক সংবাদ

উন্নয়ন ও সবুজায়নের পথে যশোর

যশোর জেলার উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগকে সামনে রেখে weCARE প্রকল্পের আওতায় চুড়ামন কাঠি জিসি–কায়েমখোলা জিসি ভায়া বাগডাংগা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া ১১.৩৭৪ কি.মি. সড়ক নির্মাণ করা হয়েছে।

মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এর শুভ উদ্বোধনের মাধ্যমে এই সড়ক যাত্রা শুরু করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উদ্বোধন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে উন্নয়ন ও সবুজায়নের সমন্বিত বার্তা দেওয়া হয়েছে।

১১ জুন ২০২৬
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক: জ্বালানি নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি আদান-প্রদান নিয়ে এক ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত

ঈদের ছুটিকালীন সময়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ঈদের ছুটিকালীন সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

জাতীয় দিবস পালন / মানবিক উদ্যোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ শনিবার, ৩০ মে ২০২৬ সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ কর্মসূচির মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা হয়।

১৭ মে ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ উৎপাদনে অগ্রযাত্রা: রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭ মে ২০২৬ তারিখে বাগেরহাট জেলার রামপালে অবস্থিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম, প্ল্যান্টের সার্বিক পরিচালনা ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে এ ধরনের বৃহৎ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি।

২৭ এপ্রিল, ২০২৬
সরকারি/রাজনৈতিক পরিদর্শন

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

২৭ এপ্রিল ২০২৬, সোমবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

০১ মে ২০২৬
শ্রমিক দিবস কর্মসূচি

মহান মে দিবস ২০২৬ – যশোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান

যশোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান মে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

সরকারি কর্মসূচি 08 May 2026
সরকারি কর্মসূচি

কৃষি ও খাদ্য সংগ্রহ কর্মসূচি (অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ)

অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ -২০২৬ যশোর জেলার কর্মসূচি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

মেডিকেল ক্যাম্প মার্চ ২০২৬
মানবিক সেবা

যশোরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

যশোরের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

জুলাই আন্দোলন জুলাই ২০২৪
জুলাই সংস্কার

জুলাই সংস্কারে ছাত্র-জনতার পাশে

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন অনিন্দ্য ইসলাম অমিত।

গ্রামীণ উন্নয়ন এপ্রিল ২০২৬
আঞ্চলিক উন্নয়ন

যশোরে গ্রামীণ সড়ক উন্নয়নে প্রতিশ্রুতি

যশোরের গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মানবিক সংকট মার্চ ২০২৬
মানবিক সংকট

বন্যার্তদের পাশে দাঁড়ালেন অমিত

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মতবিনিময় ফেব্রুয়ারি ২০২৬
মতবিনিময় ও পলিসি

নাগরিক সমাজের সাথে নীতি সংলাপ

স্থানীয় পর্যায়ে উন্নয়নের রোডম্যাপ তৈরিতে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ।

রাজনৈতিক সমাবেশ মার্চ ২০২৬
রাজনৈতিক কার্যক্রম

গণতন্ত্রের পক্ষে সমাবেশ

যশোরে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষায় বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।